Logo

উত্থানে পুঁজিবাজার লেনদেন ছাড়ালো ১ হাজার ৪৪১ কোটি টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ ০৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬১.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ০৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২১.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৭ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬১.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪৬ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৪৯০টি শেয়ার ৩ লাখ ৪৬ হাজার ৪২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ০৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৭.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৬১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৩০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৫ টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয় ৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৪.৬৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪১ কোটি ০৬ লাখ ৪৬ হাজার ৩৩৯টি শেয়ার ৩ লাখ ২৩ হাজার ৩৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০৩ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ২১.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৬০৬ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬