শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্যাংকটির পরিচালকের ইফতেখার আজিম আহমেদের কাছে থাকা ২ লাখ শেয়ার তার ছেলে সালেহ আহমেদকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) হস্তান্তর করবেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই উদ্যোক্তা। যা ৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।