Logo

এনআরবিসি ব্যাংকের শেয়ার বিক্রি সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারের তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলী তার কাছে থাকা ব্যাংকটির ৩০ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

গত ২৬ আগস্ট, ২০২৫ তারিখে প্রচারিত ঘোষণা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬