Logo

ঢাকা ব্যাংকের পরিচালকের শেয়ার গ্রহণ

ঢাকা ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক তার বোনের কাছ থেকে পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার গ্রহণ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা এ.টি.এম. হায়াতুজ্জামান খান তার বোন জাহেদা ওয়াহেদ খানের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছ থেকে ৫ লাখ ১৭ হাজার ৬৫টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ করেছেন।

এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে গ্রহণ করেছেন এই উদ্যোক্তা। গত ০২ সেপ্টেম্বর উল্লেখিত পরিমাণ শেয়ার গ্রহণের ঘোষণা দেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬