Logo

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটিরি পরিচালক তাসনিম বিনতে মোস্তফা তার কাছে থাকা ৮ লাখ ৮৫ হাজার শেয়ার তার স্বামী রাশিক আলম চৌধুরীর (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে হস্তান্তর করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই পরিচালক। যা ২০ আগস্ট থেকে কার্যকর হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬