Logo

ডিএসইর নোটিশের জবাব দিল ২ কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে শেয়ারবাজার তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানিগুলোকে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স: গত ১৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৪ টাকা ২০ পয়সা। আর গত ০৩ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৬৩ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৬০ পয়সা।

মুন্নু ফেব্রিক্স: গত ১৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৪ টাকা। আর গত ০৩ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬