Logo

দর বৃদ্ধির শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আজ বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এদিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৮ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং ইনটেক লিমিটেডের শেয়ার দর ৯.৯৫ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ই-জেনারেশন, সানলাইফ ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ওয়েস্টান মেরিন, আইডিএলসি ফাইন্যান্স এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬