হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে শেয়ারবাজার তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানিগুলোকে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০ টাকা ১০ পয়সা। গত ২ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ৪৮ টাকা ১০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ টাকা।
শ্যামপুর সুগার মিলস: কোম্পানিটির গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২০ টাকা ১০ পয়সা। গত ২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৭২ টাকা ৭০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫২ টাকা ৬০ পয়সা।
ডোমিনেজ স্টিল: কোম্পানিটির গত ৭ আগস্ট ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ৪০ পয়সা। গত ২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা।