Logo

আজ দর পতনের শীর্ষে যারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ০৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিকে প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭.১৪ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিআইএফসি, ফারইস্ট ফাইনান্স, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, সমতা লেদার  এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬