Logo

আজ লেনদেনের শীর্ষে যারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ০৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৬৯ কোটি ৮৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ওরিয়ন ইনফিউশনের ৫০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ইস্টার্ন ব্যাংকের ৩০ কোটি ৭৯ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, যমুনা ব্যাংক, মালেক স্পিনিং, লাভেলো আইসক্রিম, ইনটেক, সোনালী পেপার এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬