আগামীকাল ৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বৃহস্পতিবার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে শেয়ারবাজার তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে: রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে প্রতিষ্ঠানগুলো শেয়ার লেনদেন এ দিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর প্রতিষ্ঠানগুলো আবার লেনদেনে ফিরবে।