Logo

জিএসপি ফাইন্যান্সের নো ডিভিডেন্ড ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১১ টাকা ৭৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৯ টাকা ৭৩ পয়সা লোকসান হয়েছিল।

সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৬ পয়সা, যা আগের বছর তা মাইনাস ১ টাকা ৬৯ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৪ টাকা ৬০ পয়সা।

আগামী ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ অক্টোবর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬