Logo

ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছ ৪ কোম্পানি

নগদ লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি গত ৩১ ডিসেম্বর ২০২৪, তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ট্রাস্ট ব্যাংক পিএলসি: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

ঢাকা ব্যাংক পিএলসি: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬