Logo

উত্থানে পুঁজিবাজার লেনদেন ১২৭৮ কোটি টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ ০২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৫.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ০১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২০ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৫.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৮ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৭৭৩টি শেয়ার ৩ লাখ ১৭ হাজার ৬৩৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২৭৮ কোটি ০৬ লাখ ৪১ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ০১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৯ টির, কমেছে ২৪৪ টির এবং অপরিবর্তিত রয় ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৯.৮৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩২ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ২৬১টি শেয়ার ৩ লাখ ১৫ হাজার ৮০১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১১৮১ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৯৩ লাখ ১২ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৯ শতাংশ বা ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭ টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার ৩২৫ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬