শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক এটিএম হায়াতুজ্জামান খান তার বোনের থেকে শেয়ার নেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালক তার বোন জাহেদা ওয়াহেদ খানের (কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) থেকে ৫ লাখ ১৭ হাজার ৬৫টি শেয়ার উপহার হিসেবে নেবেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমান শেয়ার উপহার নেবেন, যা গত ৩১ আগস্ট, ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে।