Logo

দেশ সমাচারের অগ্রযাত্রায় দুই কান্ডারী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ মে, ২০১৯
প্রিন্ট তারিখ: ৯ নভেম্বর, ২০২৬

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ সমাচারে যোগ দিয়েছেন প্রতিভাবান দুই তরুণ।প্রধান সম্পাদক হিসেবে আল আমিন অর্ণব এবং প্রকাশক হিসেবে যুক্ত হয়েছেন সালেহ উদ্দিন হায়দার।

পাঠকের কাছে নিউজ পোর্টালটিকে আরো বস্তুনিষ্ঠ ও জনপ্রিয় করতে দেশ সমাচার কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন তাদের। দেশ সমাচারের নতুন প্রধান সম্পাদক বলেন ” পুরোপুরি ঢেলে সাজানো হবে এ নিউজ পোর্টালটি, বিশেষ করে সারাদেশ এবং দেশের বাইরে থেকে নতুন জনবল নিয়োগে গুরুত্ব দেয়া হবে প্রথম দিকে”

দেশ সমাচারে যোগ দিয়ে প্রকাশক সালেহ উদ্দিন হায়দার জানান ” দেশ সমাচারকে গণ মানুষের আস্থা অর্জনে সব রকমের পদক্ষেপ নেয়া হবে, মানসম্মত একটি খবরের ব্র্যান্ড পোর্টাল হিসেবে প্রতিষ্ঠা করাই আমার অন্যতম চ্যালেঞ্জ “

দেশ সমাচারের সকল পাঠক এবং শুভানুধ্যায়িদের শুভেচ্ছা জানিয়ে সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬