Logo

শুরুতে নাসুমের জোড়া শিকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় একাদশে ঢুকে শুরুতে জোড়া ধাক্কা দিয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।

নেদারল্যান্ডস ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন বিক্রমজিৎ সিং ও এডওয়ার্ড স্কট। এর আগে ওপেনার ম্যাক্স ওডাউড ১০ বলে ৮ রান করে ফিরেছেন। তেজা নিদামানুরা গোল্ডেন ডাক মারেন।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মাহেদী, তানজিম সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নাদামানুরু, স্কট এডওয়ার্ড, শারিজ আহমেদ, নোয়াহ ক্রয়েস, কাইল ক্লেইন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকিরান, দানিয়েল দোরান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬