হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে শেয়ারবাজার তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানিগুলোকে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির গত ৩১ জুলাই ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪২ টাকা। গত ৩১ আগস্ট বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৫৮ টাকা ১০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬ টাকা ১০ পয়সা।
ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক: কোম্পানিটির গত ১০ আগস্ট ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৪ টাকা ৫০ পয়সা। গত ৩১ আগস্ট লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ১০৪ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬০ টাকা ১০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।