আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ে০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে। এদিকে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬.১৪ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় ৬.০৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- হামি ইন্ডাস্ট্রিজ, রিজেন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।