আজ সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে দেশ গার্মেন্টসের শেয়ার দর ৯.৯৮ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং বঙ্গজ লিমিটেডের শেয়ার দর ৯.৯৬ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বে লিজিংয়ে ৯.০৯ শতাংশ,স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৯৫ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৮.৫১ শতাংশ, দি পেনিনসুলার ৮.৪০ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭.৬৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫০ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ দর বেড়েছে।