Logo

লেনদেনের শীর্ষে যারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৩১ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ কোম্পানিটির ৩৬ কোটি ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে রবি আজিয়াটা পিএলসির ৩২ কোটি ৭০ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ব্র্যাক ব্যাংক পিএলসির ২৭ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অগ্নি সিস্টেমস, সোনালী পেপার এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬