Logo

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৩ প্রতিষ্ঠান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আগামীকাল ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সোমবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ প্রতিষ্ঠান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- গ্রামীন ওয়ান : স্কিম টু, এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ড এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।

প্রতিষ্ঠানগুলোর মাধ্যে গ্রামীন ওয়ান : স্কিম টু এবং এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ডের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২, সেপ্টেম্বর ২০২৫ তারিখ (মঙ্গলবার)। এছাড়াও, প্রিমিয়ার লিজিং স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩, সেপ্টেম্বর ২০২৫ তারিখ (বুধবার)

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ। রেকর্ড ডেটের কারনে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন উল্লেখিত দিনে বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬