Logo

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৯ খাতের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ২৪ থেকে ২৮ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে দর বেড়েছে ১৯টি খাতের এবং দর কমেছে ২টি খাতের। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ২.৫৫ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতের। এই খাতে দর বেড়ে ১০.২১ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে লাইফ ইন্স্যুরেন্স খাতের দর ১০.১৯ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং কাগজ ও প্রকাশনা খাতের দর ১০.০৭ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।

সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- টেক্সটাইল খাতে ৭.৯৯, আইটি খাতে ৬.১৫, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৫.৩১, সিরামিক খাতে ৫.০৬, সেবা ও আবাসন খাতে ৪.৬৬, সিমেন্ট খাতে ৪.২৩, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.৭৫, ওষুধ ও রসায়ন খাতে ২.৫৭, টেলিকমিউনিকেশন খাতে ২.০৭, ব্যাংক খাতে ১.৬৯, প্রকৌশল খাতে ১.৪৮, মিউচুয়াল ফান্ড খাতে ১.৩৪, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.১০, আর্থিক খাতে ০.৮২,  বিবিধ খাতে ০.৪৭ এবং কর্পোরেট বন্ড খাতে ০.৩৭, শতাংশ দর বেড়েছে।

উল্লেখ, আলোচ্য সপ্তাহে ১৯ খাতের দর বাড়লেও কমেছে ২টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে জুট খাত। এই খাতের দর কমেছে ২.৬৪ শতাংশ এবং ট্যানারি খাতের ০.৭৪ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬