Logo

সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহজুড়ে অর্থাৎ ২৪ থেকে ২৮ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.২১ পয়েন্টে।  সপ্তাহ শেষে তা ১০.৬৭  পয়েন্টে অবস্থান করছে। এই হিসেবে সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ০.৪৬ পয়েন্ট বা ৪.৫০ শতাংশ।

এদিকে আলোচ্য সপ্তাহে সিরামিক খাতে পিই রেশিও সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করেছে। সমাপ্ত সপ্তাহে এই খাতে পিই রেশিও ৫৯.২৬ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়াও পাট খাতে ৩২.৮০, কাগজ ও প্রকাশনা খাতে ৩১.২৭, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৮২, ট্যানারি খাতে ২৭.২৩, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২১.৫১, মিউচুয়াল ফান্ড খাতে ২১.০৫, ভ্রমণ ও অবকাশ খাতে ২০.৩৩, আইটি খাতে ১৭.৭৩, বিবিধ খাতে ১৬.৩৫,  টেলিকমিউনিকেশনে ১৪.৭৭, সিমেন্ট খাতে ১৪.১৯, বীমা খাতে ১৩.৩৪, টেক্সটাইল খাতে ১২.২৩, আর্থিক খাতে ১১.৮৭, প্রকৌশল খাতে ১১.৭০, ওষুধ ও রসায়ন খাতে ১১.৫৩, সেবা ও আবাসন খাতে ১০.৯৩, ব্যাংক খাতে ৬.৯৭ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে পিই রেশিও ৬.৪৩ পয়েন্টে অবস্থান করছে।

 

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬