Logo

সপ্তাহজুড়ে ব্লকে সর্বোচ্চ ১০ কোম্পানির লেনদেন

Block-market
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিদায়ী সপ্তাহে ২৪ থেকে ২৮ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ৬ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে সি পার্ল বিচ রিসোর্টের লেনদেন হয়েছে ৪ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা। এবং ৪ কোটি ৬০ লাখ টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনেটা পিএলসি।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে– সেন্টাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬