Logo

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

Top
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২ে৪ থেকে ২৮ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩৩.৩৩ শতাংশ। ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্টের ৩১.০৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং প্রিমিয়ার লিজিংয়ের ২৮ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- ইন্টারন্যাশনাল লিজিং, প্রাইম ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, পিপলস লিজিং, জিএসপি ফাইন্যান্স, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬