Logo

ব্লকে ২০ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ৮০ হাজার ৪২টি শেয়ার ৬৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৩ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬