Logo

সিইসির সঙ্গে মার্কিন দূত জ্যাকবসনের বৈঠক দুপুরে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনে সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক আজ দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিইসির নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ইসির সঙ্গে প্রথমবারের মতো মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক হচ্ছে। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবস্থা নিয়ে আলোচনা হতে পারে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬