শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিবুর রহমানকে কোম্পানি সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ব্যাংকটির সচিব হিসেবে হাবিবুর রহমানকে গত ১৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে নিয়োগ দেয়া হয়েছে।