Logo

প্রিমিয়ার ব্যাংকের নো ডিভিডেন্ড ঘোষণা

প্রিমিয়ার ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৯ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৩ টাকা ৩৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৩ পয়সা।

আগামী ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬