Logo

৮ প্রতিষ্ঠানের লেনদেন চালু কাল

লেনদেন চালু
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আগামীকাল ২৮ আগস্ট, ২০২৫ তারিখ বৃহস্পতিবার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এমটিবি আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানস্ক্রিম ওয়ান।

রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন আজ বন্ধ রয়েছে। এর আগে প্রতিষ্ঠানগুলো ২৫ ও ২৬ আগস্ট ২০২৫ তারিখ স্পট মার্কেটে লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬