শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রস্তাবিত নাম পরিবর্তনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির নাম সেই অনুযায়ী “ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ” এর পরিবর্তে “ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি” নামকরণ করা হয়েছে।
কোম্পানিটির নাম আগামীকাল ২৮ আগস্ট, ২০২৫ তারিখ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এছাড়া কোম্পানির (নাম ছাড়া) অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।