Logo

ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য: এরদোয়ান

আজারবাইজানের ভূমি ছাড়তে আহ্বান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসরায়েলের দ্বারা অবরুদ্ধ গাজা দখলের সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।

শনিবার (৯ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান গাজায় ইসরায়েলের হামলা ও অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আলোচনায় তিনি পুনর্ব্যক্ত করেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।

ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য ঘোষণা সম্পর্কে এরদোয়ান বলেন, এসব বক্তব্য মূল্যবান।

তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বে ইসরায়েলবিরোধী সমালোচনা বেড়ে চলেছে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬