Logo

নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে পুলিশের কাছে ক্যামেরা থাকবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের প্রতিটি কেন্দ্রেই বডি-ওর্ন ক্যামেরা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আমাদের ৪৭ হাজার ভোট কেন্দ্রের প্রতি কেন্দ্রেই একটি করে বডি-ওর্ন ক্যামেরা দেয়ার চেষ্টা করা হবে৷ পুলিশের মধ্যে যিনি সিনিয়র পদধারী থাকবেন, তার কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে।

আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন ইতোমধ্যেই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য তারাও তাদের প্রস্তুতি গ্রহণ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী, আনসার, পুলিশসহ বিভিন্ন প্রায় আট লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। সব বাহিনীকেই প্রশিক্ষণ দেয়া হবে৷ প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে নির্বাচনি কেন্দ্রে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে৷ তাদের সাথে আনসার এবং পুলিশ সবাই থাকবে৷ বাহিনীগুলোর প্রশিক্ষণের পর তাদের মহড়া দেয়ার ব্যবস্থাও করা হবে। নির্বাচনটা যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভালোভাবে হতে পারে সে অনুশীলন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬