Logo

সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১১’শ কোটি টাকা

পতন থেমেছে শেয়ারবাজারে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ১৩৭ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯২ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৮ টি কোম্পানির, বিপরীতে ১২২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬