Logo

জুলাই শহিদ দিবসে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বাদ জোহর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬