Logo

দ্বিতীয় মেয়াদে ট্রাস্ট ইসলামী লাইফের সিইও হওয়ায় ফুলেল শুভেচ্ছা কর্মকর্তা-কর্মচারিদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় মো. গিয়াস উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বীমা কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৮ জুন, ২০২৫) কোম্পানির প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তার দফতরে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। এর আগে মঙ্গলবার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে তিন বছরের জন্য মো. গিয়াস উদ্দীনের নিয়োগ নবায়ন অনুমোদন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

গিয়াস উদ্দীন এর আগে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে তিন বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বীমা কোম্পানিটিতে কর্মরত আছেন।

দীর্ঘ ২৫ বছর ধরে বীমা পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন গিয়াস উদ্দীন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব একচ্যুয়ারিয়াল সায়েন্স ডিগ্রি অর্জন করেন। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখিল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন গিয়াস উদ্দীন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬