Logo

শেয়ারবাজারের পতন থামছেইনা : লেনদেন তলানিতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মে, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশের শেয়ারবাজারের পতন অব্যাহত। কিছুতেই সূচকের পতন থামানো যাচ্ছেনা। সরকারের নানা ‍উদ্যোগের পরও চরম অস্থিরতা এই খাতে।  সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ মে, ২০২৫) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। বুধবারের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ২০০ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৭ টির, কমেছে ১০৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৭ টি কোম্পানির শেয়ারদর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬