Logo

বিমানের জনসংযোগ বিভাগের নতুন জিএম রওশন কবীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মে, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক পদের দায়িত্ব পেয়েছেন এবিএম রওশন কবীর। বুধবার (৭ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবিএম রওশন কবীর গত ৬ মে বর্তমান কর্মস্থলে যোগদান করেন। তিনি এ বিভাগের পূর্ব মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলামের পদে স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি প্রশাসন ও মানবসম্পদ বিভাগে মহাব্যবস্থাপক পদের দায়িত্ব পালন করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬