Logo

গাজায় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে জাতীয়তাবাদ ব্যাংকার্স এসোসিয়েশনর বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনে ইজরাইলের আগ্রাসন ও নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ।

সোমবার (৭ এপ্রিল, ২০২৫) মতিঝিল শাপলা চত্বরে মানববন্ধন শেষে মতিঝিল ব্যাংক পড়ার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজা ও রাফায় বর্বোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বলেন এ হামলা মানবতার সকাল রেকর্ড ভঙ্গ করেছে।

এসময় তারা বলেন, যেভাবে নারী শিশুসহ বেসামরিক লোকদের হত্যা করা হচ্ছে তা কোনো ভাবে মেনে নেওয়া যায় না। লক্ষ লক্ষ লোককে বাস্তুচূত করা হয়েছে,তারা এখন অমানবিক জীবনযাপন করছে। খাদ্য ও পানীয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় মুসলিম বিশ্বের নেতৃবৃন্দসহ মানবতার পক্ষের সকল শক্তিকে একসাথে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ এর আহবায়ক মোঃ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সোনালী ব্যাংকের সভাপতি মোঃ মাহবুব সোহেল বাপ্পী, সাধারণ সম্পাদক শাহে আলমসহ দুই শতাধিক নেতাকর্মী ও অফিসার অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬