Logo

রূপালী ব্যাংকের পরিচালক হলেন মুজিব আহমদ সিদ্দিকী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি মুজিব আহমদ সিদ্দিকীকে ৩ বছরের জন্য রূপালী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর তিনি ব্যাংকের পর্ষদ সভায় যোগদান করেন। রূপালী ব্যাংকে পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি এবি ব্যাংক পিএলসি এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

৩৫ বছরের কর্মজীবনে তিনি ইউএসএইড এর বাংলাদেশ মিশনে প্রজেক্ট ডেভলপমেন্ট, মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ডিগ্রি অর্জন করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬