Logo

দর বৃদ্ধির শীর্ষে বিডিকম অনলাইন

বিডি কম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বিডিকম অনলাইনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস. আলম কোল্ড রোল্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। আর ৭ দশমিক ৫২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জিকিউ বলপেন।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- তসরিফা ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন, সোনালী পেপার, পেপার প্রসেসিং, ইনটেক লিমিটেড, মেঘনা সিমেন্ট এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬