Logo

‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর দুই কোম্পানি

ডিএস ৩০
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরির উন্নতি হয়েছে। কোম্পানিগুলোকে ‘বি’ এবং ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানি দুটি হলো: বিচ হ্যাচারি এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ৩০ জুন ২০২৪ তারিখে কোম্পানিটির ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগকারীদের কাছে পাঠানোর ফলে বিচ হ্যাচারিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

এবং ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগকারীদের কাছে পাঠানোর ফলে ইউনিয়ন ইন্স্যুরেন্সকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কোম্পানি দুটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬