Logo

‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর ৪ কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানান হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইড লিমিটেড, এসকে ট্রিমস, আলিফ ম্যানুফ্যাকচারিং এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

সূত্র মতে, নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড বিতরণ না করার কারণে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬