Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ ফেব্রুয়ারি) মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ৭৫ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইতে গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ২০ পয়সা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি । কোম্পানিটির শেয়ারদর ১ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিটিক্যালস পিএলসির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৭৫ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, ভ্যানগ্রাড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, মাইডাস ফাইন্যান্সিং পিএলসি, খান বাদ্রার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইন্যারি পিএলসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬