Logo

জেড ক্যাটাগরিতে গেলো আরও চার কোম্পানির শেয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘এন’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি গুলো হচ্ছে- আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, সিকদার ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।

এসব কোম্পানির মধ্যে আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি ও ওরিয়ন ফার্মা’কে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আর সিকদার ইন্স্যুরেন্সকে ‘এন’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

সূত্র মতে, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ না করলে তাকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে। উল্লিখিত চার কোম্পানির পরিচালনা পর্ষদ নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬