Logo

এবি ব্যাংক-এর “অপারেশনস ম্যানুয়াল” উন্মোচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক পিএলসি. এবি ব্যাংকের হেড অফিসে পরিমার্জিত “অপারেশনস ম্যানুয়াল” উন্মোচন করেছে।

রোববার (১৯ জানুয়ারি, ২০২৫) এই “অপারেশনস ম্যানুয়াল” এর পরিমার্জিত সংস্করণটি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনাসমূহ সংযোজন করে, সার্বিক অপারেশন কার্যক্রম নিয়মতান্ত্রিক ও সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে ব্যাংকের সকল শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের জন্য প্রস্তুত করা হয়েছে।

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল ইসলাম মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের ডিএমডিগণ, এসএমটি সদস্য, কোর রিভিউ টিম, অপারেশনস ম্যানুয়ালের ইভালুয়েশন টিম এবং বিভিন্ন ডিভিশন ও ব্রাঞ্চের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬