Logo

ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ১৮ শতাংশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সদ্য বিদায়ী ২০২৪ সালের ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ। এর আগের মাস নভেম্বরে রপ্তানি আয় বেড়ে ছিল ১৫ দশমিক ৬৩ শতাংশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো তাদের হালনাগাত তথ্য প্রকাশ করে বিষয়টি জানিয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, গত ডিসেম্বরে রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় ৪৬২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার। যা আগের বছরের একই মাসে ছিল ৩৯৩ কোটি ৯ লাখ ডলার।

এ ছাড়া বিদায়ী ২০২৪ সালের নভেম্বরে রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৪১১ কোটি ৯৬ লাখ ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৩৫৬ কোটি ২৯ লাখ ডলার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬