Logo

নাভানা ফার্মার ১৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ১৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয় ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর, ২০২৪) নাভানা ফার্মার রুপগঞ্জের ফ্যাক্টরিতে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এজিএমে শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করাা হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান প্রফেসর ডাঃ সরদার এ নাইম । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পনির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. সাইদ আহমেদ ও অন্যান্য পরিচালকবৃন্দ, কোম্পানির অডিটর ও ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।

২০২৩-২০২৪ সমাপ্ত বছরে ১৪% নগদ লভ্যাংশ ঘোষণা শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য এবং ধারাবাহিকভাবে ভাল লভ্যাংশ প্রদানের জন্য কোম্পানীর প্রশংসা করেন উপস্থিত শেয়ারহোল্ডরবৃন্দ। তাছড়া বিক্রয় রাজস্ব, নিট মুনাফা এবং ইপিএসের টেকসই বৃদ্ধি বজায় রাখার জন্যও ব্যবস্থাপনার প্রশংসা করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬