Logo

বছরজুড়ে শেয়ারবাজারে লেনদেন বেড়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ

শেয়ারবাজারে পতন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বছরজুড়ে শেয়ারবাজারে সূচক, মূলধন ও পুঁজি কমার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের উৎকণ্ঠা বেড়েছে। অস্থির বছর ২০২৪ সালে আগের বছরের চেয়ে লেনদেন বেড়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এ বছরে ডিএসইতে ১ লাখ ৪৮ হাজার ৬৩৯ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের বছরে হয়েছিল ১ লাখ ৪১ হাজার ৫৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭ হাজার ৫৭৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা বা ৫ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।

এ বছরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ২ হাজার ১০ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। সবচেয়ে কম লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৬৩২ কোটি ৫১ লাখ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬